হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত 

মো. জনী শেখ ,হিলি (দিনাজপুর)
প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ৯:৩৬ অপরাহ্ণ

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবির ক্যাম্পে গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্ত করন,অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হচ্ছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাবলিক ক্লাবের আয়োজনে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

দীপ আই কেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সদরুল হাসান রাজুর নেতৃত্বে ৫ জনের একটি চিকিৎসক দল চিকিৎসা সেবা দিচ্ছেন। উপজেলার প্রায় ২ শতাধিক মানুষ এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, হিলি পাবলিক ক্লাবের সভাপতি মুরাদ ইমাম কবির,সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন