বড়াইগ্রামে সেনা অভিযানে গাঁজার গাছসহ মহিলা আটক

রেজাউল করিম :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ১০:৫৮ অপরাহ্ণ

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃত ব্যাক্তি উপজেলার মাঝগাও ইউনিয়নের বাহিমালী গ্রামের সুভাষ রোজারিওর স্ত্রী এলিনা রোজারিও (৪০)। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহিমালি গ্রামের লিনা ও সুভাষ রোজরিও দম্পতির বাড়ি থেকে এ গাঁজার গাছ উদ্ধার করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানকালে সুভাষ রোজারিও পলাতক থাকায় জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে তার স্ত্রী লিনা রোজারিওকে আটক করা হয়েছে। পরে তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লিনা রোজারিওকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন