সিংড়ায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

পিবি ডেক্স :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ১০:১৯ অপরাহ্ণ

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। বৃহঃস্পতিবার (৩১ জুলাই) বিকেল পাঁচটার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ( ইটালী-ইদ্রাসন) গ্রামের মাঝামাঝি স্থানে পাজাগাড়ি নামক স্থানে পাকা রাস্তার পূর্ব পাশে মোঃ রবিউল ইসলাম রবুর জমিতে অজ্ঞাত যুবকের লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় লাশটির শরীরে আঘাতের চিহ্ন ও গলা ও মুখ বাধা অবস্থায় ছিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয়
পাওয়া যায়নি। লাশটির পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন