কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মৌসুমি ফল উৎসব

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ৯:৩৭ অপরাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ আনন্দঘন আয়োজনে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন গাজীপুর এর মৌসুমি ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে সংগঠনের কার্যালয়ে মহিউদ্দিন ম্যানসন-২ কালীগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত হয়। এতে আম, কাঁঠাল, আনারস, লটকন, ড্রাগন, বিলেতি গাব, রাম ভুটান, আমরা, বিলম্ব, জাম্বুড়া,ডেউয়া, বিটরুট, আমলকি ও কলাসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়। মৌসুমি ফল হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহার। ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই দেশীয় এই ফল উৎসবের আয়োজন করা হয়।
কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ ওমর ফারুক’র সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজওয়ানা রশিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভ‚ইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্র ভজন, কালীগঞ্জ বাজারের ব্যবসায়িক প্রতিনিধি আলী হোসেন খোকনসহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ ওমর ফারুক।
এর আগে পবিত্র কোরান তিলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আলম, নির্বাহী সদস্য মূ. নাজমুল ইসলাম ও জহিরুল ইসলাম, সদস্য ফয়সাল দেওয়ান, মনির আহম্মেদ, তাইজুল ইসলাম, আবুল হাসনাত, আরফান উদ্দিন মীর, কালীগঞ্জ প্রেস ক্লাবের অন্যতম সদস্য মূ. সোহারাব আলী সরকারসহ সংগঠনের সদস্যবৃন্দ।
গণমাধ্যমকর্মীদের ব্যস্ত জীবনে এ ধরণের উপলক্ষ্য খুব কম আসে। পরে সবাই একে অপরকে ফল খাইয়ে ছবি তোলেন। কেউ আবার ফল নিয়ে তোলেন সেলফি।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন