নওগাঁর রানীনগর উপজেলা প্রশাসন এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের আয়োজনে বুধবার (২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালী উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার কৃষি অফিসার মো: জাহিদুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর বাবুল চন্দ্র পাল, রানীনগর প্রেস ক্লাব হারুনুর রশীদ, ফায়ার সার্ভিস স্টেসন অফিসার দেলুয়ার হোসেন, সহ আরো অনান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, প্রকল্প উপকার ভোগী ২৪জন, জেলা সম্বনয়কারী মো: বাবর আলী,উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুর রউফ, হিসাবরক্ষক মোঃ আলমগীর, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট বিলকিস মোর্শেদা, এফএফ আবু মোক্তদের এবং মিলন রায় ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ১০:৪৫ অপরাহ্ণ