কবিতার শিরোনাম : কাঁঠাল। কবি : এ কে সরকার শাওন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ । ৯:১৩ অপরাহ্ণ

কাঁঠাল
এ কে সরকার শাওন

জাতীয় ফল কাঁঠাল
ফলের রাজ্যে সেরা!
স্বাদে-ঘ্রাণে অতুলনীয়,
পুষ্টিগুণে চড়া।

হলদে কাঁঠালের গায়ে
মোটা বেটে কাঁটার আড়া,
স্তরে স্তরে সোনালী কোষ
ভিতরদেশটা নজরকাড়া।

কাঁঠাল চাষে অতি অনুকুল,
বাংলার লালচে এটেল মাটি!
মধু মাসের সেরা এ ফল
আসলেই অতি খাটি!

গাছ, পাতা, ফুল, ফল
কিছুই এর ফেলনা নয়!
বিচিটাও ভাল তরকারী,
তার স্বাদেই কথা কয়!

একখানা ফল কিনে
খায় পুরো পরিবার!
সাধ ও সাধ্যের সমন্বয়ী
এ ফল তো জনতার!

কাঁঠালে দই চিড়া কিংবা
দুধভাতে কাঁঠাল;
পৃথিবীর সেরা খাবার
সেটা বুঝবে কি অবাঙাল!

ভেজাল খেয়ে খেয়ে
যাদের মুখ হয়েছে অরুচি
দু’টি কোষ মুখে পুরে
ফিরিয়ে আন রুচি!

কবিতা :  কাঁঠাল

_______________
কাব্যগ্রন্থঃ আপন-ছায়া
এ কে সরকার শাওন
৮ জুন ২০১৯
শাওনাজ ভিলা , উত্তরখান, ঢাকা।

___________________

কবি পরিচিতি:
কবি এ কে সরকার শাওন ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুরে জন্মগ্রহণ করেন। পিতা মো: আবদুল গনি সরকার একজন সরকারী কর্মকর্তা এবং মাতা মিসেস সালেহা গনি সরকার একজন আদর্শ গৃহিনী ছিলেন।

কবি’র শিক্ষা জীবনের হাতেখড়ি ঝালকাঠির উদ্ধোধন হাই স্কুলে। ১৯৮৩ সালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. ১৯৮৫ সালে নবীনগর সরকারী কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন। ১৯৯১ সালে বিমান বাহিনীর এটিআই এর এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগ থেকে প্রথম শ্রেণিতে এসোসিয়েট ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ১৯৯৬ সাল থেকে ১০ বছর তিনি ঐ এটিআই (ATI) এর এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষক ছিলেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্য স্নাতক, ২০০৭ সালে এজাম্পশন বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড থেকে ডিপ্লোমা অন ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক লাভ করেন। তিনি আইন শাস্ত্রেও স্নাতক। তিনি প্রান গ্রুপের ঢাকাস্থ টেষ্টি ট্রিট ও মিঠাই এর ফ্যাক্টরী হেড ছিলেন।

তিনি ও তাঁর সহধর্মিনী নাজমা আশেকীন শাওন এম. এ. এম. এড. তিন কন্যা সন্তানের জনক-জননী। সন্তানদের সবাই বিশ্বের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠে অধ্যয়নরত।
ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সৃজনশীল সব ধরনের কাজের সাথে জড়িত ছিলেন। তাঁর লিখা গান, কবিতা, নাটক বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়-হচ্ছে।

“কথা-কাব্য” (২০১৯) তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। “নিরব কথপোকথন” (২০২০) ও “আপন-ছায়া” তাঁর দ্বিতীয় ও তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। ২০২৫ সালের বই মেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি”।

সরকারী ও বেসরকারি চাকুরী থেকে স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত কবি বর্তমানে বাস করছেন ঢাকাস্থ উত্তরখানের নিজ বাসভবন শাওনাজ ভিলায়।

আলোচ্য কাঁঠাল কবিতাটি কবি’ র লিখা দুই বাংলায় একটি জনপ্রিয় কবিতা।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন