মান্দায় বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মতিনের নেতৃত্বে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

মান্দা প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ৯:০৯ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে সকল ইউনিয়নে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসুচী পালিত হয়েছে।

উক্ত কর্মসূচির ১৪ টি ইউনিয়নের নেতৃত্বে দায়িত্ব পালন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।

আজ শুক্রবার সকাল থেকে সকল ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়।

এ সময় কেন্দ্রীয় নেতা এমএ মতিন বলেন, আজ ৪৪ বছর পরও আমরা তাঁর অভাব অনুভব করি। তাঁর আদর্শ ও স্বপ্ন আজও আমাদের পথ দেখায়। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই হবে তাঁর প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন