ইসলামপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

ইসলামপুর থেকে :
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫ । ৮:১৭ অপরাহ্ণ

মো: হোসেন শাহ্ ফকির, ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা এলাকায় গত রবিবার (১১ মে) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
২২ মে (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান ৫টি পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণের জন্য এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন।
জানাযায়, গত রবিবার (১১ মে) দুপুরে আগুনে চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামে হামিদা খাতুনসহ কৃষক আ: রাজ্জাক, মো: ছানু, সাজেদা বেগম ও পানফুল বেগমের পাঁচটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো: আবু তাহের মোল্লাহ, মুদ্রাক্ষরিক হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, চিনাডুলী ইউপির প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ও ইউপি সদস্য আ: মোতালেব প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান জানান, আমরা ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকার মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে যাচ্ছি। সরকারের এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে। গত কয়েকদিন আগে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন