ইসলামপুরে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু সমর্থনে মে দিবস পালিত

মোঃ হোসেন শাহ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫ । ৫:৫০ পূর্বাহ্ণ

জামালপুরের ইসলামপুর সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু সমর্থনে মে দিবস পালিত শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যাগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১লা মে) ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম থেকে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে ও উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাধারণ সম্পাদক জাকির হোসেন,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক,উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলী সরকার, সদস্য সচিব মমিনুর রহমান মুমিন উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল, যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,উপজেলা মহিলা দলের সভাপতি সুলেখা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক লাভলু প্রমূখ । বক্তারা বলেন, বিএনপি সবসময় শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও শ্রমের মর্যাদা রক্ষায় আপোষহীন সংগ্রাম করে এসেছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রæতিবদ্ধ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান,উপজেলা বিএনপি শহর স্বেচ্ছা বিষয়ে সম্পাদক শাকিল আহমেদ বাবু, পৌর বিএনপির ছাত্র বিষয় সম্পাদক হাসমত,পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হোসেন শাহ ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক পনির আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ পাপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী অংশ নেয়। সমাবেশ পূর্ব বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশস্থল কানায় কানায় ভরে উঠে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন