কালীগঞ্জ উপজেলা প্রশাসনের মহান মে দিবসের তাৎপর্য ও আলোচনা সভা

কালিগঞ্জ খেকে :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ । ৯:২১ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মহান দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মো. ইমরান খান. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য কর্মকর্তা সোহা তামান্না, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, পৌর হিসাব রক্ষক মো. দুলাল মোড়ল, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের দফতর প্রধানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন