মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারের সাথে জরিত থাকায় মোঃ সালাউদ্দিন মিয়া (৪৫) কে আটক করা হয়েছে। রোববার বিকেলে সন্ধায় তুমলিয়া ইউনিয়নের সোম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
স্থানীয় ও এলাকাবাসী জানায়, আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সালাউদ্দিন উপজেলার দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান মিয়ার পূত্র।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, সে একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কালীগঞ্জ, গাজীপুর।
২১/০৪/২০২৫ ইং।

kaligonj reporters :
প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ । ৯:১৬ অপরাহ্ণ