নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ । ১০:২৯ পূর্বাহ্ণ

নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির পক্ষ থেকে কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান এর সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার বিকালে নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বনিক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক সুধীজন প্রমূখ।

এর আগে দুপুর থেকে নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির আওতাভুক্ত  ১৫ শ দোকানের  প্রতিটি দোকানে দোকানে ইফতার বক্স পৌঁছে দেন এ জেড মিজান, শুভ, আলেকচাঁন সহ অন্যান্য সেচ্ছাসেবীরা।

ব্যবসায়ীরা বলেন এমন আয়োজন এর আগে হয়নি। দোকানে দোকানে ইফতার বক্স দেওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে ঈদের বাজার দোকানে লোকজনের ভীড় আছে আমাদের সময়ও বাচঁতেছে। এজন্য বণিক নেতা মিজান কে  সাধুবাদ জানিয়েছেন অনেক ব্যবসায়ীরা। একাধিক ব্যবসায়ি বলেন  আগামীতে মিজানকে তারা বণিক কমিটির সভাপতি  করতে চান।

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক  রক্তের ফেরিওয়ালা খ্যাত  ব্যবসায়ীদের প্রিয় মুখ এ জেড মিজান বলেন  নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির  বা অন্য কোন বড় দায়িত্ব  আমাকে দেওয়া তাহলে এর ধারাবাহিকতা অব্যবাহত রাখবো ব্যবসায়ীদের পাশে আছি সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন