মনোহরদী প্রতিনিধি। রবিবার (১৬ মার্চ) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্তে প্রেস ব্রিফিং প্রদান করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।
অফিসার ইনচার্জ, মনোহরদী থানা, নরসিংদীর নেতৃত্বে এসআই(নিঃ) মোহাম্মদ শাহিনুর ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান যে, কতিপয় লোকজন অবৈধ অস্ত্র-গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে রাতে মনোহরদী থানাধীন চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পূর্ব পার্শ্ব হতে ২জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত আসামীদের নিকট হতে ২টি বিদেশী সচল পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা
মো: মামুন প্রধান (৩৬), পিতা- মন্তাজ উদ্দিন প্রধান এবং
আজিম খান (২৫), পিতা- মৃত দেলোয়ার হোসেন খান।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

মনোহরদী থেকে :
প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ । ৫:৪০ পূর্বাহ্ণ