ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে কালীগঞ্জে জব ফেয়ার অনুষ্ঠিত

গাজীপুর থেকে :
প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫ । ৮:১০ পূর্বাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। চাকুরী প্রত্যাশী নতুন পুরাতন শিক্ষার্থী, দেশের গার্মেন্ট সেক্টরের প্রতিনিধি, নারী উদ্যোগতাসহ দেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জব ফেয়ারে অংশ গ্রহন করেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার তুমলিয়া ইউনিয়নের ভাদার্তী গ্রামে ইকো সেন্টার ফর স্কিল ডেভলপমেন্ট (জিইসিএসডি) কার্যালয়ে দিন ব্যাপী -এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ( ‍ভূমি) নূরী তাসমিন ঊর্মি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে জব ফেয়ারের উদ্বোধন করেন। সহকারী প্রোগ্রাম ম্যানেজার এ.এস.এম রাজিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও -এর প্রজেক্ট ম্যানেজার (এ.এল,পি) শাহরিয়ার মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ ফিল্ড)-এর প্রতিনিধি সাব্বির আহমেদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ET&MOর অফিসার (ইএসডিও) ফারহানা জাহানসহ ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।
এছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত চাকুরী প্রত্যাশী নতুন পুরাতন শিক্ষার্থী, দেশের গার্মেন্ট সেক্টরের প্রতিনিধি, নারী উদ্যোগতাসহ দেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জব ফেয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
প্রধান অতিথির নূরী তাসমিন ঊর্মি বলেন, ইএসডিও এর মাধ্যমে ট্রেইনিদের চাকুরীর ব্যবস্থা, ফাউন্ডেশন ট্রেনিং,মাইক্রোফিনান্স প্রোগ্রামের মৌলিক ধারণা, পরিচালনা কৌশল, ট্রেইনীদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকরী ম্যানেজমেন্টের গুরুত্ব ও ভবিষ্যতে কার্যক্রমে সাফল্য নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।
২৭/০২/২৫ইং

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন