ইসলামপুরে বিপুল মাস্টারের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম 

ইসলামপুর থেকে :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ । ৫:৫০ অপরাহ্ণ

মোঃ হোসেন শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাষ্টারের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) ইসলামপুর পৌরসভার রেলগেট, আশরাফল উলুম মাদ্রাসার পেছনে ও শহরের বিভিন্ন জায়গায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের কবি, নাট্যকার, শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান রাজা, প্রকাশ পন্ডিত, নাসিবুর রহমান সাহেল, মোঃ তুষারসহ আরো অনেকে।

এ সময় বিপুল মাস্টার বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের পরিবেশ ও সমাজকে ভালো রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে। সংসারের ও গৃহস্থালি ময়লা আবর্জনা গুলো আমরা যেন নির্দিষ্ট জায়গায় ফেলি। পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যেসব জায়গায় ময়লা আবর্জনার স্তুপ রয়েছে সেখানে যেন ডাস্টবিনের ব্যবস্থা করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন