মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নাটোরে বড়াইগ্রামে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রর্দশনী, শিশুদের চিত্রাঙ্কন সহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম,বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ১নং জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান, সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান পারভেল, বীর মুক্তিযোদ্ধা বয়েত রেজা, আবুল খায়ের সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অন্যান্য সুধীজন।

নাটোর থেকে :
প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ । ৮:৫৩ অপরাহ্ণ