পৌর শহরে রিয়াজুল জান্নহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও কিন্ডার গার্টেন ওয়াজ মাহফিল সম্পন্ন

হোসেনপুর, জামালপুর থেকে :
প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ । ৭:৪১ অপরাহ্ণ

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি : ইসলামপুর পৌর শহরে পাটনিপাড়া চৌরাস্তা মোড়ে রিয়াজুল জান্নহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও কিন্ডারগার্টেন ওয়াজ মাহফিল সম্পন্ন। ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল নভেম্বর( ২৩) শনিবার রিয়াজুল মাদরাসা মাঠে বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত

মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৪ বারের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নবী নেওয়াজ খান লোহানী বিপুল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন সরকার, অধ্যক্ষ ফারাজিপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মোঃ আব্দুস সালাম, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আউয়াল খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুরাদুজ্জামান( মুরাদ),উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক মোঃ সাঈদ খান লোহানী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ মমিনুর রহমান মমিন, ইসলামপুর পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ মনির খান লোহানী।

মুহতামিম,জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসা,আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আঃ খালেক সভাপতিত্বে এবং মুহতামিম অএ মাদ্রাসা হাফেজ মাওঃ মোঃ আবুল হোসাইন পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাও.মাহফুজুর রহমান দিনাজপুরী। দ্বিতীয় বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হয়রত মাওঃ মোফাজ্জল হোসাইন মুজাহিদ দিনাজপুরী। আরও স্হানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন