জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঝালকাঠি পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ । ৫:৫৭ অপরাহ্ণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে ঝালকাঠি পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মো: খাইরুল ইসলাম, মো: জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মো: আ: মজিদ, কাজি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ, মো: হাসান সরদার জুয়েল, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো: রাসেল, সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো: এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন