আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের রাষ্ট্র ভাবনা” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের নলছিট কতৃক আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সভাপতিত্ব করেন মোঃ খালেদ সাইফুল্লাহ।
সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন রিফাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সম্পাদক সোলাইমান কবির শান্ত।
সভায় শিক্ষার্থীদের রাষ্ট্র ভাবনা, নতুন বাংলাদেশের গঠন ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর আলোচনা করা হয়। বক্তারা তরুণ প্রজন্মের সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধের বিকাশে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের নলছিটির কোষাধ্যক্ষ মিরাজুর রহমান, সদস্য ফাইয়াজ হোসেন, আঃ রহমান, রামিম, ইব্রাহিম প্রমুখ।
এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে ও একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন।

ঝালকাটি থেকে :
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ৯:২৭ অপরাহ্ণ