নতুন নীতিমালার মাধ্যমে আনসার পুনর্গঠনের কাজ চলছে’মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ । ১১:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার মো.মনির হোসেন : সাধারণ আনসারদের নাশকতার পর একই পথে হাঁটতে যাচ্ছিল বাহিনীটির ভিডিপি সদস্যরা। যেটি নজরে আসায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আজ সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আনসার-ভিডিপি মহাপরিচালক বলেন, আনসার বাহিনী দেশের সামাজিক উন্নয়নের পাশাপাশি সবধরনের সেবামূলক কার্যক্রমে সহায়তায় বদ্ধপরিকর। কিন্তু বিগত সরকারের সময়ে চুক্তি ভিত্তিক নিয়োগকৃত সদস্যদের অযৌক্তিক নানান দাবি সংস্থাটির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তাই নতুন নীতিমালার মাধ্যমে আনসারকে সংস্কার ও পুনর্গঠনের কাজ চলছে।

এর আগে, বাহিনীর সদস্যদের মধ্যে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং অরাজকতায় জড়িত ছিল তাদেরও সনাক্ত করে শাস্তির মুখোমুখি করার প্রক্রিয়া চলছে বলে জানান আনসার মহাপরিচালক।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন