নলছিটিতে পিএফজি ফলোআপ সভা পথ নাটক অনুষ্ঠিত

ঝালকাটি থেকে :
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ । ১১:৩৮ অপরাহ্ণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : পিএফজি নলছিটি উপজেলা কমিটির আয়োজনে ফলোআপ সভা সোমবার ( ২৮ অক্টোবর ) বেলা সারে ১১ টায় নলছিটি শহরের জেলা পরিষদ মার্কেট ২য় তলায় হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিএফজি নলছিটি উপজেলা কমিটির কো অডিনেটর মো.খলিলুর রহমান মৃধা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিএফজি নলছিটি উপজেলা কমিটির এম্বাসাডর মো. আনিসুর রহমান খান হেলাল। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক সামছুল আলম বাহার, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সরোয়ার হোসেন তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা বেগম,উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার, সাংবাদিক সাহাদাত হোসেন মনু, মো. খালেদ তালুকদার সহ পিএফজি নলছিটি উপজেলা কমিটির সদস্য বৃদ্ধ। সঞ্চালনায় ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও পিএফজি পিস এম্বাসাডর প্রভাষক মোঃ আমির হোসেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন