পলাশ প্রতিনিধি, নরসিংদী: ভুল চিকিৎসায় প্রসুতি মা ও গর্ভের সন্তানের মৃত্যুসহ নানা অনিয়মের অভিযোগে নরসিংদীর পলাশের ঘোড়াশাল হেলথ্ কেয়ার প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে হাসপাতালের মালিক ডা: তানভীর কবিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রবিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান এই ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঘোড়াশাল হেলথ্ কেয়ার প্রাইভেট হাসপাতালটি দীর্ঘদিন ধরে অপচিকিৎসা দিয়ে আসছিল। গতকাল তাদের ভুল চিকিৎসায় এক প্রসুতি মা ও তার গর্ভের সন্তানের মৃতু হয়। এছাড়া হাসপাতালে দায়িত্বরত কোন ডাক্তার, নার্স না থাকা ও হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকায় সাময়িক ভাবে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। একই সাথে হাসপাতালে মালিক তানভির কবিরতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: শামিম জাহান নুপুরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পলাশ প্রতিনিধি, নরসিংদী:
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৫:৫০ অপরাহ্ণ