মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

হিলি থেকে :
প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ । ১০:৪০ অপরাহ্ণ

মো: লুৎফর রহমান, হিলি ( দিনাজপুর ): দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে অভিযান চালিয়ে সু-নিদিষ্ট তথ্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় জড়িতের অভিযোগে পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক জুবায়েদ সরকার জিমু (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকের সময় ওই ছাত্রলীগ নেতার কাছ থেকে ১০০ (একশত) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এ ঘটনায় হাকিমপুর থানায় নতুন করে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়েছে।

শনিবার( ২৬ আক্টোবর)  ভোর রাতে উপজেলার কালীগঞ্জ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফুল ইসলাম বলেন,হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় রুজ্জুকৃত হাকিমপুর থানার মামলা নং-০৭ এর সাথে জড়িত থাকায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আটকের সময় তার থেকে মাদক উদ্ধার হওয়ায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের শেষে আদালতে মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন