নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালি থেকে :
প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ । ৯:১২ পূর্বাহ্ণ

মো:ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী থেকে: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ অক্টোবর ) বিকেলে সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মী সম্মেলন ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ গোলাম হোসেন শাহীন এর সভাপতিত্বে ও ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবু শাকের মোঃ জাকারিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক আসনের সংসদ সদস্য প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিনুল করিম, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ হানিফ, সেনবাগ পৌর জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ বদরুল হাসান মামুন ও ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সহ – সভাপতি ও নোয়াখালী শহর জামায়াত নেতা মাওলানা দ্বীন মোহাম্মদ সহ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন