নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহি নিহত

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ । ১০:২০ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এলাকাবাসী সূত্র জানা গেছে, নওগাঁ থেকে মহাদেবপুর যাওয়ার পথে রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নওহাটা পুলিশ ফারি পাশেই ধনঞ্জইল মোড় নামক স্থানে মহাদেবপুর থেকে আসা এক অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে মহাদেবপুর উপজেলার শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মো: সারাফাত হোসেন (২২), পিতা মোহাম্মদ মাহমুদুল হাসান, সাং- জয়পুর সরদারপাড়া ও মনিরুল ইসলাম (২৩), পিতা- মো: মোবারক হোসেন, সাং- গোফানগর, মহাদেবপুর।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাশমত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে এবং রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গের পাঠিয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় একটা ইউডি মামলা হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন