রাজাপুর সরকারি কলেজে ছাত্রদল সম্পাদকের বৃক্ষরোপণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:৫৬ অপরাহ্ণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন নাসির।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এরপর কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।

এসময় তার সঙ্গে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, রাজাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন রাব্বি, সদস্য সচিব মো. রফিক মৃধা, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ তুহিনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন