মাদারগঞ্জে গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৪ গরু’র মৃত্যু’ দিশেহারা কৃষকের পরিবার 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ৯:২৯ অপরাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৪ গরু’র মৃত্যু হয়েছে।  রোববার মধ্যরাতে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে রোববার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে গোয়াল ঘরে খোঁজ নিয়ে ঘুমিয়ে পড়ে পরিবারের সবাই। হঠাৎ  মধ্য রাতে গোয়াল ঘরে অগ্নিকান্ডের  ঘটনায় মুহূর্তের মধ্যেই দুটি অষ্টেলিয়ান গাভীসহ ৪ টি গরু পুড়ে মারা যায়। গোয়াল ঘর থেকে দুটি বকনা গরু প্রায় ৪০% পুড়া অবস্থা বের হয়ে আসে চিকিৎসা নিয়ে বর্তমানে জীবিত আছে। ৪ টি গরু পুড়ে মারা যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে নদর আলী ও তার পরিবার। অস্ট্রেলিয়ান দুটি সহ ৪ টি গরু পুড়ে মারা যাওয়ায় প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত নাদের আলী।  ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি।

ক্ষতিগ্রস্ত নদরআলী জানান রাতে গরু গুলো গোয়াল ঘরে উঠায়ে খাবার খেয়ে গোয়াল ঘরে খোঁজ নিয়ে ঘুমিয়ে পড়ি।  হঠাৎ মধ্যরাতে গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনায় দুটি অষ্টেলিয়ান সহ ৪ টি গরু পুড়ে মারা যাওয়ায় আমার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  আমি গরু-ছাগল  পালন করেই সংসার চালাই।  সরকারি সহযোগিতা পেলে অনেক উপকার হবে।

উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ আল আমিন জানান সিংদহ এলাকার কৃষক নদর আলী মন্ডলের ছেলে শাকিল সকালে মোবাইলে  অফিসে অবগত করলে ঔষধপত্র নিয়ে আমরা ক্ষতিগ্রস্থের বাড়ীতে যাই৷  দুটি গরু ৩০-৪০% পুড়ে যায় আমরা চিকিৎসাসহ ঔষধ প্রদান করি।  গরু ছাগল বিতরণের কোন প্রকল্প আসলে তাদেরকে সুবিধার আওতায় নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন