মোহাম্মদ আলী জিন্নাহ
জামালপুর প্রতিনিধি ;
শিক্ষকদের পাশে দাড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গঠন এ প্রতিপাদ্যে মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহযোগিতায়-ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও) ও সেভ দ্য চিলড্রেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ খলিলুর রহমান।
একাডেমিক সুপার ভাইজার শফিকুল হায়দার, ইএসডিও প্রজেক্ট কো- অর্ডিনেটর আবু জোহা, মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আবু সায়েম,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি, এফকেটি মাদ্রাসা সুপার মাওলানা আঃ বারী, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিুজ্জামান প্রমূখ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ইএসডিও টেকনিক্যাল অফিসার মোঃ আবু নোমান সরকার।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। এ সময় মাদারগঞ্জ উপজেলার কলেজ, স্কুল,মাদ্রাসা’র শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ৯:২০ অপরাহ্ণ