মোঃ আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। রাস্তাঘাট, মন্দির, শ্মশান ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ধর্মীয় সহ বিভিন্ন কর্মসূচির কার্যক্রম হয়েছে।
তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের বেতন-ভাতার কার্যক্রমও শুরু হয়েছে। এছাড়া ২০ লাখ কিলোমিটার খাল খনন কর্মসূচির কার্যক্রমও শুরু হবে।
রবিবার (৪ অক্টোবর ) দুপুর ২টায় নাটোরের সিংড়া বনকুড়ি হাফেজিয়া ইসলামিয়া এতিমখানার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান হইছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল কাদের, সভাপতি, বনকুড়ি হাফেজিয়া ইসলামিয়া এতিমখানা, সিংড়া, নাটোর।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আনু বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের নির্যাতন ও বৈষম্য ছিল। এ কারণেই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, তাঁর সংসদীয় এলাকা সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে। ধীরে ধীরে এসব উন্নয়নকাজ শুরু করা হবে।
পাশের গ্রাম শ্রীকোল বাজার থেকে কবরস্থান ও ঈদগাহ মাঠের রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শ্রীকোল প্রাথমিক বিদ্যালয় দুই তালা ভবন ও স্কুল খেলার মাঠের বারপোস্ট করার কথা দিয়েছেন এমপি মহোদয় আনোয়ার ইসলাম আনু স্যার।
অধ্যক্ষ আনু বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম, সিংড়াকে একটি নান্দনিক ও শান্তির সিংড়া হিসেবে গড়ে তুলব। সিংড়ার মানুষ এখন আগের চেয়ে শান্তিতে আছে। দলের নাম ভাঙিয়ে যারা শান্ত সিংড়াকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ষড়যন্ত্রই সিংড়ার মাটিতে হতে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদত হোসেন মুন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৭:৫৪ পূর্বাহ্ণ