মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুঞা, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি আনন্দ চন্দ্র সরকার, মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণ , সাবেক আহবায়ক রাখাল চন্দ্র সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। এ সময় পূজা মন্ডপ কমিটির সভাপতি/সম্পাদক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ২৮ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে জানান মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৯:৫১ অপরাহ্ণ