ভার্চ্যুয়ালী প্রধানমন্ত্রী ডিজিটাল কৃষক কার্ড উদ্বোধন যুক্ত ছিলেন কালীগঞ্জের কৃষক / কৃষাণী

মু, সোহরাব আলি সরকার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ । ৮:৫৩ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ছোয়া পৌঁছে দিতে এবং প্রকৃত কৃষকদের সরকারী প্রণোদনা ও সুবিধা সহজ করার লক্ষ্যে ১ অক্টোবর চালু হয় ডিজিটাল ‘কৃষক কার্ড’। কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এলাকার স্থানীয় কৃষকদের সাথে অনলাইনে সরাসরি কথা বলেন ও শুনেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ভূমিহীন ৩৯জন, প্রান্তিক ৫৭১জন,ক্ষুদ্র ৭৭০জন, মাঝারী ৬৮জন ও ৩ জন বড় কৃষকসহ মোট ১৪৫১ জন কৃষকদের সরকারী আর্থিক অনুদান হিসেবে কৃষক কার্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে কৃষক কার্ড বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলার ফুলগাজী সরকারী পাইলট হাইস্কুল মাঠ হতে কালীগঞ্জ উপজেলা সরাসরি ভার্চ্যুয়ালী যুক্ত হয়।
ভার্চ্যুয়ালী কনফারেন্স অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের এমপি মো.মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের এম.পি ডাক্তার রফিকুল ইসালাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুরের পুলিশ সুপার (এস.পি) মো. জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চেীধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব শাহ রিয়াজুল হান্নান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মো. আবদুল্লাহ আল ফারুক। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলার কৃষক-কৃষাণী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দসহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন