আত্রাইয়ে তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আত্রাই প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:০৮ অপরাহ্ণ

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে এবং বিএমজেড ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা. নিলুফা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। তিনি বলেন, “তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত হবে। এজন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত হালনাগাদ করা জরুরি। জেলার তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রকল্পের আত্রাই ইউনিট ম্যানেজার মো. আব্দুর রউফ মিলন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিএসও সদস্যরা।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন