কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২৪ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে কালীগঞ্জে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে পৌর সভার আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি মশার প্রজনন উপযোগী স্থানগুলো পরিষ্কার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কালীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
এসময় সহাকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজওয়ানা রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জেসিলি ঘোষ মুনমুন, পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, পৌর নির্বাহী শ্যামল কুমার দত্ত, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া, পৌর হিসাব রক্ষক দুলাল মোড়ল, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারী উদ্যোগে নয়, আমাদের সকলের নিজ উদ্যোগে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিস্কার রাখতে হবে। তাছাড়া জনসচেতনতা বাড়ানো এবং সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন