কালীগঞ্জে এমপির দিনব্যাপী কর্মসূচি স্কুল ভবন উদ্বোধন থেকে পোনামাছ অবমুক্তকরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:০১ অপরাহ্ণ

মু: সোহরাব আলী সরকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলার অবকাঠামো উন্নয়নকে গতিশীল করতে একাধিক স্কুলের নতুন ভবন উ দ্বোধন ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচীতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সাংসদ একেএম ফজলুল হক মিলন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর-৫ আসনের সাংসদ একেএম ফজলুল হক মিলন শিক্ষা অবকাঠামোর উদ্বোধন ও উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন। শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে তিনি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জুগুলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় এর নতুন ভবনের উদ্বোধন করেন। বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার বেলাই বিলে পোনা মাছ অবমুক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
একাধিক অনুষ্ঠানে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে এমপি ফজলুল হক মিলন কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন নিয়ে তার ভাবনা তুলে ধরেন। বক্তৃতায় এমপি বলেন, আধুনিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তুলতে হলে মানুষের মৌলিক চাহিদাগুলো স্বাস্থ্য, শিক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম সাকিল, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ ও আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন