মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকালে বালিজুড়ী হাইস্কুল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে এ আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র্যালির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার,সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ অনেকে ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। র্যালিটি মাদারগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বিএনপির গৌরব, সংগ্রাম, আত্মত্যাগ ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীদের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
র্যালিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৩৮ অপরাহ্ণ