মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভুঞা।
সভাপতিত্ব করেন ২ নং কড়ইচড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন মাষ্টার। সঞ্চালনায় এস আই শফিকুর রহমান শফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, সহ মৎস্য বিষয়ক সম্পাদক শফিউল্লাহ সবুজ, মহিলা দলের যুগ্ম আহবায়ক দেলোয়ারা বেগম, কড়ইচড়া ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সাবেক মেম্বার মোবারক হোসেন নান্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মোজা, ইউপি সদস্য ইয়াকুব আলী সহ অনেকে ।
এ সময় ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ । ৭:২৫ অপরাহ্ণ