কালীগঞ্জে শাদেরগঁাও উচ্চ বিদ্যালয়ে “৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৮:৫৩ পূর্বাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ ” জুলাই চেতনায় গড়বো দেশ-
সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎযাপিত হলো “৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬, আয়োজনে শাদেরগাঁও উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ,গাজীপুর।

আজ ০৪/০৮/২০২৬  মঙ্গলবার  গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, আবৃত্তি, ও রচনা প্রতিযোগীতা, অংশ গ্রহন করেন  বিদ্যালয়ের ছাত্র / ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,অলি আজাদ। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস এর জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আরও বলেন আমাদের জাতীয় চেতনায় যে কোন কাজ করার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, তারপর সকল কাজ করার তাগিদ দিয়েছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আখতারুল ইসলাম। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক / শিক্ষিকা ও  গণ্য মান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল বিজয়ী ছাত্র / ছাত্রীদের মাঝে বিভিন্ন পুরষ্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন