মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ওয়ালটন প্লাজায় কিস্তিতে পণ্য ক্রয়কারী এক প্রয়াত গ্রাহককে দেওয়া হয়েছে কিস্তি সুরক্ষা সহায়তা। ওই গ্রাহকের নাম মোছা. শাবানা। তিনি ইসলামপুর পৌর শহরের কিসামতজাল্লা গ্রামের মো. সাহেবের মেয়ে।
গত ২৯ জুলাই বিকেলে ইসলামপুর বাজারস্থ গণি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজায় কিস্তি সুরক্ষা সহায়তা দেওয়া হয়। সুরক্ষা সহায়তা গ্রহণ করেন শাবানার পক্ষে তাঁর নমিনী ও সহোদর ভাই মো. আব্দুল হাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন থ্রির রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মো. শরিফুল ইসলাম এবং ইসলামপুর শাখার ম্যানেজার মো. ফিরোজ আহমেদ। এ ছাড়া ওয়ালটন প্লাজার কর্মীরা অংশ নেন।
ওয়ালটন প্লাজা সূত্রে জানা গেছে, ওয়ালটনের গ্রাহক শাবানা গত ১৫ ফেব্রুয়ারি ইসলামপুরস্থ ওয়ালটন প্লাজা থেকে ৪৪ হাজার ১৭ টাকা মূল্যে ৪০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি টেলিভিশন কিস্তির চুক্তিতে ক্রয় করেন। এতে ২ হাজার টাকা মাসিক কিস্তিতে ১৮ মাসে টেলিভিশনটির মূল্য পরিশোধ করার কথা উল্লেখ থাকে। গত ২৯ জুন শাবানা মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ২৫ হাজার ৯ শত টাকা কিস্তি পরিশোধ করেন তিনি। শাবানা মৃত্যুবরণ করায় তাঁর নমিনী সহোদর ভাই আব্দুল হাইকে ওয়ালটন প্লাজার সুরক্ষা সহায়তার নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া কিস্তির বকেয়া ১৮ হাজার ১১৭ টাকা মওকুফ করা হয়েছে।
সুরক্ষা সহায়তা গ্রহণকারী মো. আব্দুল হাই বলেন, ‘আমার বোন শাবানা মৃত্যুবরণ করায় তাঁর পক্ষে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ আমাকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছে। এ ছাড়া শাবানার বকেয়া কিস্তির টাকাও মওকুফ করা হয়েছে। মৃত্যুবরণ গ্রাহকদের সুরক্ষা সুহায়তা দেওয়ার বিষয়টি ওয়ালটন প্লাজার মানবিক উদ্যোগ। এটা নিশ্চয় প্রশংসনীয়।
ওয়ালটন প্লাজার ইসলামপুর শাখার ম্যানেজার মো. ফিরোজ আহমেদ বলেন, গ্রাহকদের জন্য কিস্তি সহায়তা সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধার মাধ্যমে নির্ধারিত শর্তসাপেক্ষে গ্রাহক ও তাঁর পরিবার আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ পেয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শাবানা নামে এক গ্রাহক মৃত্যুবরণ করায় তাঁর নমিনীকে যথাযথভাবে সুরক্ষা সহায়তা দেওয়া হয়েছে।
ওয়ালটন প্লাজার ডিভিশন থ্রির আরএসএম মো. শরিফুল ইসলাম বলেন, গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিস্তিতে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হতে পারে, তবে এর শর্তাবলি প্রতিষ্ঠান নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যকর হয়ে থাকে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ৯:২২ অপরাহ্ণ