মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গভীর রাতে একটি গিফট সামগ্রীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় বালিজুড়ী বাজার বড় মসজিদের উত্তর পাশে মেসার্স মিম গিফট কর্নারে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে করে পাশ্ববর্তী দোকান গুলো ও রক্ষা পায়। তবে কোন জায়গায় থেকে এবং কিভাবে আগুন লাগছে আমরা কেউ ধারণা করতে পারছি না।
মিম গিফট কর্ণারের মালিকের বড় ভাই শাহজাহান জানান রাত আনুমানিক ৩ ঘটিকায় দোকানে আগুন লাগে ঐ সময়ে আমার ছোট ভাইসহ আমরা বাসায় ছিলাম। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে ফলে মার্কেটের অন্যান্য দোকান গুলো রক্ষা পায় । মালামাল পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫/২০ লক্ষ টাকা।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর লিডার মোঃ সিদ্দিকুর রহমান জানান আমরা রাত ৩ টা ৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের সার্টারের দুটি তালা কেটে প্রবেশ করে ভিতরে আগুন নিয়ন্ত্রণ করি। দীর্ঘ প্রায় এক ঘন্টা সময় ড্যাম্পিং এর কাজ করে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয় এবং আনুমানিক দুই লক্ষ্য টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ১০:১২ অপরাহ্ণ