কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্যাপ ও ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ । ৮:২২ অপরাহ্ণ

প্রখর রোদ ও বৃষ্টির সময় কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে নওগাঁর মান্দা উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের নিখিড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্যাপ বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে ক্যাপ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের খেলাধুলার উৎসাহ বাড়াতে বিদ্যালয়ের ছেলেদের জন্য একটি ফুটবলও উপহার দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রাণী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাহবুব আলম বলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর পরামর্শে শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ক্যাপ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতা মোতাহার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন