কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতের পক্ষ হতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত খামারিকে একটি গাভী উপহার দেয়া হয়েছে। মানবতার কল্যাণে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে উপজেলা জামায়াতের এই মহৎ উদ্যোগ।
সাম্প্রতিক সময়ে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামের খামারি মো. অহিদুল আলমের গোয়াল ঘরে আগুন লেগে ৪ টি গরু পুড়ে মারা যায়। অগ্নিকান্ডের ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। আগুনে পুড়ে গরু মারা যাওয়ার খবর পেয়ে অহিদুলের বাড়ীতে তাৎক্ষনিক ছুটে আসেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. খায়রুল হাসান।
বুধবার (১৩ মে) সকালে উপজেলা জামায়াতের পক্ষ থেকে দুধওয়ালা একটি গাভী খামারি অহিদুল আলমের হাতে তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, সাবেক আমীর হাফেজ আব্দুস সালাম সেলিম, মোহাম্মদ আলী, মো. মনির হোসাইন খান, আব্দুল আউয়াল, আব্দুল মোতালিবসহ প্রমুখ।
খামারি অহিদুল জানান, দুধওয়ালা গাভী পেয়ে আজ আমি খুবই আনন্দিত। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন যারা অর্থ দিয়ে এই মহতি কাজে সহায়তা করছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।
১৩/০৫/২০২৬
মুঃ সোহরাব আলী সরকার
০১৫৫৩৩৫৪২৮৪

মুঃ সোহরাব আলী সরকার
প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ । ৮:৪১ অপরাহ্ণ