বগুড়ার নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিএনপি ও অঙ্গসংগঠনের দুঃসময়ের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আগামীতে তাকে উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন এমপির দিক নির্দেশনায় বিএনপির ঘোষিত এক দফা দাবি—ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ (তত্ত্বাবধায়ক) সরকারের পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক ও গায়েবি মামলার প্রতিবাদে চলমান আন্দোলনে ছাত্রদল নেতা আল আমিন রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সূত্র আরও জানায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের কারণে তিনি বিভিন্ন সময় হয়রানি ও চাপের মুখে পড়েছেন এবং সেই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে ঘরবাড়ি ছেড়ে সংগঠনের কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় থাকতে বাধ্য হন বলে দলীয় নেতাকর্মীদের দাবি। কঠিন রাজনৈতিক সময়েও দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় তিনি নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।এছাড়া রাজপথ অবরোধ, হরতাল, অসহযোগ আন্দোলন, গণমিছিল এবং ‘তারুণ্যের সমাবেশ’সহ বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন ও কর্মীদের সমন্বয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে চলমান রাজনৈতিক কর্মসূচি ও অসহযোগ আন্দোলনের সময়ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন।স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি রাজপথের কর্মসূচিগুলোতে নেতৃত্ব দিয়ে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করেছেন। ধারাবাহিক রাজনৈতিক সক্রিয়তার মাধ্যমে তিনি নন্দীগ্রাম ছাত্রদল রাজনীতিতে একজন পরিচিত ও আলোচিত মুখ হিসেবে উঠে আসছেন। স্থানীয়রা জানান, রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক নেতৃত্ব এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সক্রিয় ভূমিকার কারণে আল আমিন স্থানীয় রাজনীতিতে একটি আলোচিত ও প্রভাবশালী তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিতি পাচ্ছেন। এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। সংগঠনের জন্য যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে, তাদের অবশ্যই যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, “নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের জন্য আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং সবসময় সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সামনে থেকে কাজ করেছেন।

আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ