মান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভা

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৬:৫৩ অপরাহ্ণ
নওগাঁর মান্দা উপজেলায় কুসুম্বা ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার (২৯ এপ্রিল) ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের এরিয়া অফিসার মাকসুদা খানম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর নির্মিলা রানী। এছাড়া শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।
সভায় এলাকার সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সমাজের সার্বিক উন্নয়নে সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এ সময় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সচেতন, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন