বন্দরের ব্যবসা-বাণিজ্য আরও ত্বরান্বিত করতে হিলি স্থলবন্দরে পরির্শন করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার (২৫এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি হিলি স্থলবরে পৌঁছান। এ সময় কাস্টমস ও পানামা পোর্ট কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে মন্ত্রী বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বন্দরের অভ্যন্তরে ব্যবসায়ী, কাস্টমস ও পানামা পোর্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং ব্যবসায়ীরে বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।
এময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা,উপজেলা বিএনপির সভাপতি ফেরৗেস রহমান, সাধারণ সম্পাক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাক রেজা আহম্মে বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাক নাজমুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ব্যবসায়ীরে মুখে বিভিন্ন সমস্যার কথা শুনে মন্ত্রী হিলি স্থলন্দরের একটি ব্যবসা বান্ধব বন্দর হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। তিনি বলেন, বন্দর কার্যক্রম আরও গতিশীল করতে সরকার প্রয়োজনীয় পক্ষেপ গ্রহণ করবে।

জনী শেখ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ২:০১ অপরাহ্ণ