ইসলামপুরে যুবলীগের সাধারণ সম্পাদকসহ চার জন কারাগারে

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ১:৪৫ অপরাহ্ণ

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় নাশকতা,বিস্ফোরক দ্রব্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত একজনকে বেকসুর খালাস দেন এবং বাকি চারজনের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭এপ্রিল) জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক এ আদেশ দেন।

কারাগারে পাঠানো চারজন হলেন- ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.মোহন মিয়া,সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, পৌর যুবলীগের সদস্য উজ্জ্বল এবং পার্থশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার।

আদালত সূত্রে জানা গেছে,নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন