পত্নীতলা থানার নয়া ওসি নিয়ামুল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৯:৪১ অপরাহ্ণ

নওগাঁ জেলার পত্নীতলা থানায় মোঃ নিয়ামুল হক অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন। এর আগে তিনি নওগাঁ সদর থানায় কর্মরত ছিলেন গতকাল রবিবার তিনি এ থানায় যোগদান করেন। একই আদেশে পত্নীতলার সাবেক ওসি আসাদুজ্জামান আসাদ পত্নীতলা থেকে বদলী হয়ে নওগাঁ সদরে যোগদান করেছেন।

সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করে নতুন ওসি আজ সোমবার Oc patnitala অফিসিয়াল ফেজবুক আইডির টাইমলাইনে একটি স্টেটস দেন যা হুবুহু -“মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমি মোঃ নিয়ামুল হক অফিসার ইনচার্জ হিসাবে পত্নীতলা থানায় যোগদান করেছি।

মাননীয় ডিআইজি, রাজশাহী রেঞ্জ ও মাননীয় পুলিশ সুপার, নওগাঁ জেলা স্যার দ্বয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগামীর পথচলা যেন শুভ ও সুন্দর হয়, সকলের নিকট সেই দোয়া ও আশীর্বাদ কামনা করি” ইতোমধ্যে পত্নীতলা থানার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন ওসিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নয়া ওসির নেতৃত্ব পত্নীতলা যেন মাদকমুক্ত সহ অন্যান্য অপরাধ মুক্ত হোক প্রত্যাশা সচেতন মহলের।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন