হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ১২:১২ পূর্বাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক।
২৭/৩/২৬ শুক্রবার বিকালে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের মজিবর রহমান ও জহুরুল হক তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু কাটছিলেন-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক জানান, পরিবেশ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে। তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন