জামালপুরের মাদারগঞ্জে একটি স. প্রা.বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি’থানায় অভিযোগ 

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর
প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ১২:০৪ পূর্বাহ্ণ

 

জামালপুরের মাদারগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি হওয়ার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে  মাদারগঞ্জ মডেল  থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম।  অভিযোগ সূত্রে জানা গেছে বিদ্যালয়টি গত ১৯ ফেব্রুয়ারি/২৬ থেকে ২৮ মার্চ/২৬ পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ ছিল। তবে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ চলমান ছিল। প্রধান শিক্ষক  সেই কাজ দেখতে গিয়ে দু-তলায় গিয়ে দেখি একটি কক্ষের দরজা খোলা ভিতরে গিয়ে দেখি প্রতিটি শ্রেনী কক্ষে  ৫ টি করে  দুটি কক্ষের  ১০ টি ফ্যান নেই’চুরি হয়ে গেছে।  বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে থানায় অভিযোগ দায়ের করতে বলেন।  এ ব্যাপারে প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান বিদ্যালয়ের ফ্যান চুরির ঘটনায় হতবাক হয়েছি ।  এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। চুরির ঘটনার সাথে সম্পৃক্তদের সনাক্ত করে আইনগতভাবে শাস্তির দাবি জানাচ্ছি।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন