দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের রজতজয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ । ৮:৪৮ পূর্বাহ্ণ

মো. লুৎফর রহমান, (দিনাজপুর) প্রতিনিধি: “স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

আজ রবিবার (২২ মার্চ ) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটির এ আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‍্যালি, স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

রানীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিদ্যাপীঠের পরিচালক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (যুগ্মসচিব) এস এম আবু হোরায়রা।

সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হাফিজ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইএনটি হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু রেজা এম. এ. চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের অধ্যক্ষ মামুনুর রশিদ সবুজ, পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান মিলন, অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক স্বাধীন সরকার, সদস্য সচিব মবিনুর রহমান মবিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্মৃতিচারণের মাধ্যমে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন