প্রতিশোধ নয়, সুশাসনের মাধ্যমে দেশ গড়তে হবে  ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি ও মহিলা ও শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী

জনী শেখ হিলি (দিনাজপুর):
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ৫:১৯ অপরাহ্ণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যশস্য, ঢেউ টিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার( ১৯ মার্চ) দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য  বলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ জিয়ার গড়া একটি আদর্শিক রাজনৈতিক দল, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন প্রতিশোধ বা ধ্বংস নয়, বরং সুশাসনের মাধ্যমে দেশ গঠন করতে হবে।

তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানিয়ে আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত এই সরকারকে একটি বসবাসযোগ্য ও সুশাসনের বাংলাদেশ গড়তে সহায়তা করতে হবে। যেকোনো অনিয়ম, দুর্নীতি বা অত্যাচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে এবং তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানাতে হবে।

বিশেষ করে বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব আরও বেশি। কেউ যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো সুযোগ না পায়, সেদিকে কড়া নজর রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির ভারপাপ্ত সভাপতি ফরিদখান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিতরণ অনুষ্ঠানে ৩৩৪ টি পরিবারের মাঝে ঢেউটিন, শাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা করা হয়।

সট;-আবু জাফর মোঃ জাহিদ হোসেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন